1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীরা পাবেন নতুন বীজ : কৃষি মন্ত্রণালয় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীরা পাবেন নতুন বীজ : কৃষি মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চলতি মৌসুমে প্রণোদনার আওতায় সরবরাহকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম কাংখিত মাত্রার চেয়ে কম হওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, গোপালগঞ্জ, মাদারীপুর এলাকার চাষীদের ফের পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাংখিত অংকুরোদগম হয় নি সেখানেই পুনারয় বীজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ০৫ ডিসেম্বর ২০৪, বৃহস্পতিবার থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাঙ্খিত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park