1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি প্রদর্শক সাময়িক বরখাস্ত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি প্রদর্শক সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি:

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের প্রদর্শক (কৃষি) মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত ওই কমিটিকে জরুরি ভিত্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে এসব পদক্ষেপে সন্তোষ জানিয়ে সব ধরণের কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রতিষ্ঠানের যে কোনো সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধান করাসহ মহাসড়ক অবরোধ বা মানববন্ধন না করারও প্রতিশ্রুতিও দেন তাঁরা। ফলে গত দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের অবসান ঘটলো বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের একাধিক ছাত্রী একই প্রতিষ্ঠানের প্রদর্শক (কৃষি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। পরবর্তীতে ওই প্রদর্শক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনে নামেন তারা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবর রহমান জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তদন্তে অভিযুক্ত কৃষি প্রদর্শক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park