1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কাল থেকে ওএমএসে সবজি বিক্রি শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কাল থেকে ওএমএসে সবজি বিক্রি শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল থেকে রাজধানীতে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে সবজি বিক্রি করবে কৃষি বিপনণ অধিদপ্তর। সরাসরি কৃষকের কাছ থেকে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচ কিনে নির্ধারিত কিছু এলাকায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। সেখানে এক কেজি আলু ৩০টাকা, পেয়াজ ৭০ টাকা ও এক ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি করা হবে।

কৃষি বিপনণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীতে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে। সচিবালের নিকট খাদ্য ভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশি মোড়, হাজারী বাগ, মোহাম্মদপুর, গাবতলি, মহাখালি বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তর খান,দক্ষিণ খান, কামরাঙ্গি চর, রামপুরা ও ঝিকাতলা।

আগামীকাল সকাল ১১টায় খাদ্য ভবনের মূল গেইটের সামনে প্রধান অতিথি হিসেবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ‘কৃষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪’ এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.) উপস্থিত থাকবেন।

এর আগে, গত রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ডিম ও বিভিন্ন সবজির দাম বেড়েছে। তাই সরকার আরও ডিম আমদানি এবং বিভিন্ন নিত্যপণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park