1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কালো দাগযুক্ত পেঁয়াজ নিয়ে ভারতে আলোচনা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালো দাগযুক্ত পেঁয়াজ নিয়ে ভারতে আলোচনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

কালো দাগযুক্ত পেঁয়াজ নিয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে ভারতে। দেশটিতে অনেকেই এ ধরনের পেঁয়াজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে নন্দিতা আইয়ার নামে এক চিকিৎসকের পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পেঁয়াজের গায়ে কালো গুঁড়োর মতো পদার্থটি দেখে অনেকে ভেবে বসেন, এটি হয়তো ময়লা। কিন্তু বাস্তবে এটি কোনো ময়লা নয়, বরং অ্যাসপারজিলাস নাইগার নামে এক ধরনের ছত্রাক। সাম্প্রতিক সময়ে বাজারে বিক্রি হওয়া প্রায় সব পেঁয়াজেই এই কালো ছত্রাকের উপস্থিতি নিয়ে সতর্ক করেছেন ডা. নন্দিতা আইয়ার।

এক্সে তিনি লিখেছেন, এখন এমন পেঁয়াজ পাওয়া প্রায় অসম্ভব, যার বাইরের স্তরে কালো ছত্রাক নেই। সব অ্যাপ, সুপারমার্কেট ও বাজার থেকে অর্ডার দিয়েও এমন পেঁয়াজ পাইনি যা সম্পূর্ণ পরিষ্কার।

পোস্টের নিচে অনেকে মন্তব্য করেছেন, তারাও একই সমস্যায় ভুগছেন। কেউ কেউ বলেছেন, অনলাইন ডেলিভারি অ্যাপের বদলে স্থানীয় বাজার থেকে সরাসরি পেঁয়াজ কেনা ভালো। আবার কেউ বলেছেন, বিষয়টি নতুন নয়, তবে বর্তমানে এই ছত্রাকের উপস্থিতি অনেক বেড়ে গেছে।

পেঁয়াজে কেন কালো ছত্রাক হয়?
ডা. নন্দিতা আইয়ার আগেও অ্যাসপারজিলাস নাইগারযুক্ত পেঁয়াজ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও শেয়ার করেছিলেন। তিনি জানান, এই ছত্রাক উষ্ণ ও আর্দ্র পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে। এটি শুধু পেঁয়াজেই নয়, ফলমূল ও বাথরুমের দেওয়ালেও দেখা যায়।

তার মতে, আর্দ্র আবহাওয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, গুদামে দীর্ঘদিন মজুত থাকা এবং দ্রুত বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর অন্ধকার ও স্যাঁতসেঁতে স্টোর—এসব কারণেই পেঁয়াজে কালো ছত্রাক জন্মায়।

কালো দাগযুক্ত পেঁয়াজ কি খাওয়া যায়?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যদি ছত্রাক শুধু বাইরের স্তরে থাকে, তবে সেটি ছুলে ফেলে ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া যেতে পারে। তবে যদি একাধিক স্তরে কালো দাগ দেখা যায়, তাহলে ছুলে ফেলার পরও নিশ্চিত হতে হবে যে ভেতরের অংশ গোলাপি-সাদা ও পরিষ্কার আছে।

ডা. নন্দিতা বলেন, যদি পেঁয়াজে দুর্গন্ধ থাকে বা পিচ্ছিল হয়ে যায়, তাহলে তা ফেলে দেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, এই ছত্রাক কখনও কখনও টক্সিন উৎপন্ন করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সতর্কতা ও সংরক্ষণের পরামর্শ
তিনি আরও বলেন, ছত্রাকযুক্ত পেঁয়াজ কাটার পর অবশ্যই হাত, ছুরি ও কাটিং বোর্ড সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে কালো ছত্রাক অন্য খাবারে ছড়িয়ে না পড়ে।

পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ বা বন্ধ বাক্সে না রেখে জালের ঝুড়িতে রাখলে বায়ু চলাচল হয়, যা ছত্রাকের বৃদ্ধি কমায়। এছাড়া একসঙ্গে অনেক পেঁয়াজ না কিনে প্রয়োজন অনুযায়ী তাজা পেঁয়াজ কেনাই ভালো।

সামাজিক যোগাযোগমাধ্যমে কালো ছত্রাকযুক্ত পেঁয়াজ খাওয়া নিয়ে অনেক অতিরঞ্জিত দাবি ছড়ালেও ভারতের এই চিকিৎসকের মতে, আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে জরুরি। সঠিক খাদ্য নিরাপত্তা মেনে চললে যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব, তেমনি অপ্রয়োজনীয় খাদ্য অপচয়ও রোধ করা যায়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park