1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কক্সবাজারে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জন জেলে আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জন জেলে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ রবিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টায় কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা।

অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট থেকে প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে, কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park