1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আশঙ্কাজনক অবস্থায় ট্রেনের ধাক্কায় আহত হাতি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আশঙ্কাজনক অবস্থায় ট্রেনের ধাক্কায় আহত হাতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের লোহাগড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি মাদী হাতি। যার বয়স আনুমানিক ১০-১২ বছর। হাতির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন পার হতে গেলে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি মাদী হাতিটিকে ধাক্কা দেয়। এতে মাদী হাতিটির একটি পা ভেঙে যায়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জার মহামুদ হোসেন জানান, দুর্ঘটনার পর আনুমানিক ১০-১২ বছর বয়সী হাতিটির চিকিৎসার জন্য কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক থেকে একজন ভেটেরিনারি সার্জনকে আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park