1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অর্থের উৎস আড়াল : রেহানা পুত্র ববির নামে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অর্থের উৎস আড়াল : রেহানা পুত্র ববির নামে দুদকের মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে এবং তার কোনো ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশে ৩টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকা তার বৈধ আয়ের তুলনায় অস্বাভাবিক, সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে ওই লেনদেনকৃত অর্থ স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ঘটনার বিবরণীতে দেখা গেছে, রাদওয়ান মুজিব সিদ্দিক ড. শফিক আহম্মেদ সিদ্দিক ও শেখ রেহানা সিদ্দিকের ছেলে। অনুসন্ধাকালে তার আয়কর নথি ও প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় তার কোনো ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park