1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অবৈধ বালু উত্তোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি, নালিতাবাড়ীতে ১৪৪ ধারা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অবৈধ বালু উত্তোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি, নালিতাবাড়ীতে ১৪৪ ধারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি শেরপুর:

অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেক রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ব্যাপারে শনিবার রাত সাড়ে ১১টায় পৌরশহরে মাইকিং করা হয়।

এতে বলা হয়, যেহেতু বালু উত্তলনকারীরা ২৭ অক্টোবর নালিতাবাড়ী পৌর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌর শহরে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় নালিতাবাড়ী পৌরসভায় সব ধরনের সভা, স্লোগান, হট্টগোল, মাইক ব্যবহার, ঢোল বাজানো ও সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা এবং ড্রেজার মেশিন ধ্বংস কররে আসছে প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা রোববার শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ বাস্তবায়নে শহরে আ সেনা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park