1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অফিস সময়ে কৃষি ব্যাংকে রাজনৈতিক সমাবেশ ! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অফিস সময়ে কৃষি ব্যাংকে রাজনৈতিক সমাবেশ !

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিস চলাকালীন আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

গতকাল দুপুর ১২টা থেকে কৃষি ব্যাংক কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হওয়া এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষি ব্যাংক অ্যামপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত এ ধরনের সভা-সমাবেশ অফিস সময়ের বাইরে আয়োজন করা হলেও এবার কর্মঘণ্টার মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয় বলে জানা গেছে। এতে ব্যাংকের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park