1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অতিরিক্ত দামে সয়াবিন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অতিরিক্ত দামে সয়াবিন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৫ লিটার সয়াবিন তেল ৮৫২ টাকা বিক্রি না করে ১০০০ টাকায় বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা ও প্রদর্শন না করায় আরও চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপ‌জেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, প‌বিত্র রমজা‌ন মা‌সে নিত‌্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করে। অভিযা‌নে গা‌য়ের মূল‌্য থে‌কে অতিরিক্ত দা‌মে সয়াবিন তেল বি‌ক্রি করায় মেসার্স হাজী এন্তাজুল হক অ্যান্ড সন্স‌কে ১০ হাজার টাকা, ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ‌্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ‌ল্যের অতি‌রিক্ত মূ‌ল্যে মুরগি বিক্রয় করায় মেসার্স আধু‌নিক পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোক‌নের মুরগির দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লি‌লের মুরগির দোকান‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অভিযানে জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স টি‌মের সদস‌্যরাসহ জেলা ব‌্যাটা‌লিয়ন আনসা‌রের সদস্যারা উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক (অতি‌রিক্ত দা‌য়িত্ব) মো. আছাদুল ইসলা‌ম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তদার‌কি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযা‌নে সয়া‌বিন তেল, ছোলা, চি‌নি, শসা, লেবু ও মুরগির বাজা‌রের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। পাইকারী ও খুচরা দা‌মের পার্থক্য আছে কিনা যাচাই করা হয়। অভিযা‌নে উপ‌স্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধার‌ণের মা‌ঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্ব‌লিত লিফ‌লেট বিতরণ করা হয়। রমজা‌নে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park