1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অগ্রাধিকারভিত্তিতে জাতীয় চিড়িয়াখানার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের তাগিদ প্রাণিসম্পদ উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অগ্রাধিকারভিত্তিতে জাতীয় চিড়িয়াখানার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের তাগিদ প্রাণিসম্পদ উপদেষ্টার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অগ্রাধিকারভিত্তিতে জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নে মাস্টারপ্ল্যান বাস্তবায় করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণে তিনি নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ এ,বি,এম,সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park