1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৫ লাখ মে. টন চাল আমদানির অনুমোদন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৫ লাখ মে. টন চাল আমদানির অনুমোদন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি আপদকালীন ঝুঁকি মেকাবিলার জন্য ২৪২ টি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫ লাখ মে. টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আজ খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বরাদ্দ পত্রে এ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রনালয়ের বরাদ্দ পত্র অনুযায়ী , আমদানিকুত জালের মধ্যে সর্বোচ্চ ৫শতাংশ ভাঙাচাল গ্রহণ যোগ্য। ২৪২ টি বেরসকারি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৬১ হাজার মো. টন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মে. টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শর্তাবলীর মধ্যে বলা হয়েছে, আমদানিকারকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানিকুত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু বা জারি করা যাবে না। আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুন: প্যাকেট জাত করা যাবে ন। আমদানিকৃত বস্তায় এসব চাল বিক্রি করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park