1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৪২৮ কোটি টাকার ডিএপি সার আমদানির অনুমোদন - কৃষি সংবাদ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা উপহারের ১৮টি ব্লুগিল মাছে জাপানের সর্বনাশ! ‘আইল্যান্ড গার্ল’ ট্রাজেডি, দেশে ফিরছেন সন্তান হারা নিউজিল্যান্ড পরিবার সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী মধ্যস্বত্তভোগীদের কারণে বাজারে ডিমের দাম বাড়ছে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী টুকু প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আতপ চালের চাহিদা ও ব্যবহার নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী ২৭০০ বিড়ালের মাংস বিক্রি, ১২ সদস্য গ্রেফতার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

৪২৮ কোটি টাকার ডিএপি সার আমদানির অনুমোদন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মরক্কো থেকে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ঐচ্ছিক পঞ্চম লটে এ সার আমদানি করা হবে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এ সার আমদানি করবে। এর ব্যয় কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ডিএপি সার আমদানি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় গত ২৫ জুন নতুন করে চুক্তি নবায়ন করা হয়।

নবায়ন করা চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে ঐচ্ছিক পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬৬ মার্কিন ডলার। সব মিলিয়ে সারের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।

চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সার আমদানির সুযোগ রয়েছে। ফলে নির্ধারিত ৪০ হাজার মেট্রিক টনের সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরিমাণও আমদানি করা যেতে পারে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এর মধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে।

সরকারের কৃষি ভর্তুকি কর্মসূচির আওতায় কৃষকদের জন্য সার সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে সরকারি পর্যায়ে সার আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মরক্কো থেকে নতুন করে এই ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park