1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২৬ দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২৬ দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ব্রাজিলের বেলেমে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩০ সম্মেলন সামনে রেখে ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ করেছেন বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে তিন দিনব্যাপী জলবায়ু সম্মেলন ‘বাংলাদেশ ইয়ুথ কপ-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এ সনদ প্রকাশ করা হয়।

যুব সংগঠন ব্রাইটার্স এবং উন্নয়নমূলক সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে এটি গত ৬ সেপ্টেম্বর শুরু হয়। এতে তরুণ প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতার জন্য তরুণদের দাবিগুলো তুলে ধরেন।

সনদে জলবায়ু ন্যায়বিচার, লিঙ্গ-সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশ নেওয়া বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজন- এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।

সম্মেলনের সমাপনী দিন সোমবার দুপুর দেড়টার পর জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তর নিয়ে তিনটি পৃথক প্যানেল আলোচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেন।

প্রথম প্যানেল আলোচনাটি ছিল ‘ন্যায়সঙ্গত রূপান্তর’ বিষয়ে, যেখানে লিঙ্গ-সমতা, সামাজিক ন্যায্যতা ও জলবায়ু
অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। এরপর ‘ক্লাইমেট পলিসি নেগোসিয়েশন ফেলোশিপ’-এর আওতায় একটি মক বা অনুশীলনমূলক জলবায়ু আলোচনা পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক এম জিয়াউল হক।

বিকেল পৌনে ৩টায় ‘রাজনৈতিক ইশতেহারে যুব দাবির প্রতিফলন’ শীর্ষক উচ্চপর্যায়ের আরেকটি প্যানেল আলোচনা শুরু হয়। এ আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park