1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৬ জেলায় ডিম বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৬ জেলায় ডিম বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সারা দেশের ১৬ জেলায় ৮০ স্থানে সুলভমূল্যে ডিম বিক্রি শুরু করেছে সরকার। উৎপাদন খরচ ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় এসব জেলায় পণ্যের দামে কিছুটা পার্থক্য থাকছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগ প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নে ভূমিকা রাখছে। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলমান ডিমের বাজার অস্থিতিশীলতায় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এসব জেলায় সুলভমূল্যে ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি সদস্যরা ভোক্তাদের মাঝে ডিম বিক্রি শুরু করেছে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া, চট্টগ্রামের কর্ণফুলী ও রাউজান, কক্সবাজারের পেকুয়া, কুমিল্লার সদর ও বুড়িচং, ফরিদপুরের সদর উপজেলা, কিশোরগঞ্জের-অষ্টগ্রাম, করিমগঞ্জ, কুলিয়ারচর, নিকলী ও পাকুন্দিয়া, মাদারীপুরের কালকিনি, ঝিনাইদহের শৈলকুপা, মাগুরার সদর উপজেলা, ময়মনসিংহের সদর ও তারাকন্দা, জয়পুরহাটের পাঁচবিবি, পাবনার ফরিদপুরে, দিনাজপুরের বিরল, নিলফামারীর ডোমার, সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে ডিম বিক্রি চলমান রয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ হবে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ভোক্তাপর্যায়ে সুলভমূল্যে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ডিম বিক্রি শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park