1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হালদায় মাছের ডিম সংগ্রহ চলছে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হালদায় মাছের ডিম সংগ্রহ চলছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

মেঘের গর্জন, বজ্রপাত, অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল উপেক্ষা করে তিন শতাধিক নৌকা মা মাছের ডিম সংগ্রহে নেমেছে হালদায়। রাত দুইটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো নৌকা ২ বালতি, কোনো নৌকা ৪-৫ বালতি ডিম পেয়েছে এবার।

বংশ পরম্পরায় অভিজ্ঞ ডিমসংগ্রহকারীরা রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে সরকারি হ্যাচারি, মাটি ও সিমেন্টের কুয়ায় এসব ডিম থেকে রেনু ফোটাবেন। এ কাজে সময় লাগবে চার দিন।

প্রাকৃতিকভাবে পাওয়া এসব রেণুর পোনা দ্রুত বড় হয় বলে সারাদেশের মাছচাষিদের প্রথম পছন্দ। তাই দামও বেশি।
ডিম ছাড়ার পর ক্লান্ত মা মাছগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সক্রিয় রয়েছে।

হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া জানান, আমরা হালদা নদীতে মা মাছের ডিম সংগ্রহ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি৷ রাত দুইটা থেকে ডিম সংগ্রহ শুরু হয়েছে। এবার ভারী বৃষ্টিসহ ডিম ছাড়ার অনুকূল পরিবেশ রয়েছে। তিনশ থেকে সাড়ে তিনশ নৌকা ডিম সংগ্রহে নেমেছে। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো পরিমাণে ডিম সংগ্রহ হয়েছে এবার। স্থানীয়রা খুশি, আমরাও খুশি।

গড়দুয়ারার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন জানান, সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করি আমরা। ভালো ডিম সংগ্রহ হয়েছে এবার। চার দিন পর রেণু ফুটবে। নিবিড় পরিচর্যা করতে হবে এখন। তারপর নির্দিষ্ট সময় শেষে পোনা বিক্রি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park