1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাইতির ১০ লাখ শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের মুখোমুখি : জাতিসংঘ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাইতির ১০ লাখ শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের মুখোমুখি : জাতিসংঘ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

দীর্ঘস্থায়ী সহিংসতা, বাস্তুচ্যুতি এবং মানবিক সাহায্যের সীমিত প্রবেশাধিকারের ফলে হাইতিতে ১০ লাখেরও বেশি শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এ কথা জানিয়েছে। জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায়।

হাইতিতে ইউনিসেফের প্রতিনিধি গীতা নারায়ণ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির দিকে নজর দিচ্ছি যেখানে চলমান সহিংসতা, চরম দারিদ্র্য এবং ক্রমাগত অর্থনৈতিক সংকটের ফলে বাবা-মায়েরা তাদের সন্তানদের আর যত্ন এবং পুষ্টি দিতে পারবেন না’।

সংস্থাটি জানিয়েছে, হাইতির বেশিরভাগ এলাকা জুড়ে সশস্ত্র সহিংসতার ফলে পরিবারগুলোর পুষ্টি সংকট তৈরি করছে।

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে, ‘ইউনিসেফ এবং এর অংশীদাররা ৪ হাজার ৬শ’ জনেরও বেশি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা করেছে’। যা ‘এই বছর জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন বলে অনুমান করা ১ লাখ ২৯ হাজার শিশুর মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।’

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ব্যবহৃত সর্বশেষ সমন্বিত খাদ্য নিরাপত্তা শ্রেণি বিভাগ (আইপিসি) অনুসারে, প্রায় ২৯ লাখ শিশু ‘সারা দেশে উচ্চ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে’। যা হাইতিতে প্রতি চারজনের মধ্যে একজন।

ইউনিসেফ জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা জীবন রক্ষাকারী চিকিৎসাসহ স্বাস্থ্য সেবা থেকে শিশুদের বঞ্চিত করছে। যার ফলে ‘শিশুরা বিভিন্ন ধরণের অপুষ্টি এবং প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকিতে পড়ছে’।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে, অর্ধেকেরও কম স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পূর্ণরূপে চালু আছে। তিনটি প্রধান সরকারি হাসপাতালের মধ্যে দুটি সেবা প্রদানের বাইরে রয়েছে।

ইউনিসেফ উল্লেখ করেছে, ‘প্রয়োজন যত তীব্র হচ্ছে, তহবিলের ঘাটতির কারণে সেবা প্রদান ক্রমশ সীমিত হচ্ছে’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park