1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সয়াবিন সরবরাহ পরিস্থিতি জানাতে সময় চাইলেন ভোক্তার মহাপরিচালক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সয়াবিন সরবরাহ পরিস্থিতি জানাতে সময় চাইলেন ভোক্তার মহাপরিচালক

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ভোজ্য তেল সয়াবিন পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা, সেটা জানার জন্য একটু সময় চেয়েছেন।

রোববার (২ মার্চ) সকালে রোজা উপলক্ষ্যে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত করে এটা জানাতে পারব। সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে। আমরা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছি।

এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোক্তার মহাপরিচালক বলেন, আমরা আজকে কারওয়ান বাজারে খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম। দোকানদারদের সঙ্গে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম, ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের সংকট নেই। গত বছরের তুলনা এ বছর কিছুটা কমতির দিকে। তাই দোকানদাররা চাহিদা মেটাতে কিছুটা হিমশিম খাচ্ছেন।

তিনি আরও বলেন, একজনের নামে খুচরা দোকানদার ২০ লিটার লিপিবদ্ধ করে রেখেছেন। যিনি একসঙ্গে ২০ লিটার ক্রয় করেন তিনিও বাজারে সংকটের কারণ হতে পারে না। আমরা যুক্তিসংগত পরিমাণ যেটা আমাদের প্রয়োজন, তার অতিরিক্ত আমরা ক্রয় করব না। পাইকারি দোকানদাররা জানান, আগের তুলনা সয়াবিন কম পাচ্ছেন। তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন। তারাও স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park