1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

দীর্ঘ অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের অধ্যায় পেরিয়ে অবশেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির নেতা কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, মানবাধিকার ইস্যুতে আস্থা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা খাতের সংস্কারকে অগ্রাধিকার দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের সামনে এসব চ্যালেঞ্জই বড় করে দেখা হচ্ছে।

জানা গেছে, সালাউদ্দিন আহমদ ২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছর ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। দু’মাসেরও বেশি সময় পর পরিবারের সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দীর্ঘ আইনি জটিলতার পর আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট সালাহউদ্দিন আহমেদ দেশে পুনরায় প্রত্যাবর্তন ক‌রেন।

দেশে ফেরার পর সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, যেদিন আমাকে আয়নাঘর থেকে বের করে নিয়ে গেল, সেদিন দীর্ঘ একটি যাত্রা। চোখ বেধে, হাত বেধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। তারপর শিলংয়ের একটি জায়গায়, এটাকে গলফ মাঠ বলা হয়। সেখানে আমাকে ছেড়ে দিয়ে বলা হয়, ইউ আর ফ্রি নাও। দীর্ঘ ৯ বছর তিন মাস বা চার মাস হলো, যখন আইনিভাবে দেশে ফেরার চেষ্টা করছিলাম, তখন ভারত সরকার আবার আমার খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল আদালত খালাস করার পর সরকারকে নির্দেশনা দিল যে, এই লোককে তার দেশে প্রত্যাবর্তনের জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকেই আমার মতো সৌভাগ্যবান হননি যে বেঁচে আছেন বা তাদের খুঁজে পাওয়া গেছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে থেকে সরকারি ফলে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পান ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park