1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার: 

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন জেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ৫টি ফিশিং বোটসহ ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ আরও জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুইটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

এ ঘটনায় বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতেও ৪০ জন বাংলাদেশি জেলে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি। এখনও তাদের কোনো খোঁজ নেই। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park