1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সুন্দরবনে ফাঁদে আটকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সুন্দরবনে ফাঁদে আটকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

কৃষিসংবাদ প্রতিনিধি, বাগেরহাট:

সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে এবার আটকা পড়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ (রোববার) সকালে অভিযান শুরু করবে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকে রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পুরো এলাকা ইতিমধ্যে কর্ডন বা ঘেরাও করে রাখা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে। শনিবার গভীর রাতে এলাকায় ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের; যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে বা নিজে থেকে চেষ্টা করে ফাঁদ থেকে বেরিয়ে দূরে সরে যেতে পারে।

বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন (পশু চিকিৎসক) আনা হচ্ছে। রোববার সকালে তিনি পৌঁছানোর পর মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে থাকে, তবে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

এদিকে বনে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দারা বনের কিনারায় ভিড় করতে শুরু করেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির সুরক্ষায় বন কর্মীরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park