1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলায় সোমবার ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমান, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।

এর আগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে অতিথিরদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

মেলায় ৮টি স্টল বসেছে। এগুলো হচ্ছে, শস্য বিন্নাস পরিবর্তন স্টল, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, বস্তায় আদা ও সবজি চাষ, মিশ্র ও একত্র ফল বাগান, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি।

তিনদিন ব্যাপী এ মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park