1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সিরডাপে বিএজেএফের আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন চলছে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সিরডাপে বিএজেএফের আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন চলছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক: ‎

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে চারদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ।

চারদিন ব্যাপী এ আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন প্রতিদিন (২৭ থেকে ৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

বিএজেএফ’র সভাপতি সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু খালিদের সঞ্চালনায় প্রথম অধিবেশন চলছে।

সাভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিএজেএফ এখন পর্যন্ত কৃষি সাংবাদিকতা, কৃষকের অধিকার ও খাদ্যনীতি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের কোনো সাংবাদিক সংগঠনের এমন বৃহৎ কর্মসূচির আয়োজন আগে হয়নি। বিএজেএফ বাংলাদেশের একমাত্র সাংবাদিক সংগঠন, যেটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাগ্রিকালচারাল জার্নালিস্টসের (আইএফএএজে) সদস্যভুক্ত। ভবিষ্যতে এ সংগঠনটি আরো এগিয়ে যাবে এবং সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করবে।

শাহীন বলেন, কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি বহুদিনের।  কোথায় পরিবর্তন প্রয়োজন, তা স্পষ্টভাবে তুলে ধরব। অনুষ্ঠানের প্রতিটি সেশনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা চার দিনের এ সম্মেলনে অংশ নেবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park