1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সারের কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল : কৃষি উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সারের কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল : কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ময়মনসিংহ:

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই। কেউ যদি সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকরা ন্যায্যমূল্যেই সার পাবেন। আর যেসব ডিলার সারের কৃত্রিম সংকট তৈরি করবে আগামি মাস থেকে তাদের ডিলারশীপ থাকবে না। কোন অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা আরও বলেন, সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিএসএফ এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। ভারতের সাথে কিছু অসম চুক্তি রয়েছে, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তদন্তসহ অন্যান্য মামলার তদন্ত পুলিশই করবে -এটা অন্য কোন সংস্থার করার সুযোগ নেই। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় সেজন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় অসত্য খবর প্রচার করতো। কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরায় বিদেশি মিডিয়াগুলো এখন আর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে পারছে না। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ৭৭ ব্রিগেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলাসহ কৃষি বিষয়ে আলোচনা করেন এবং অন্যান্য যেসব সমস্যার কথা আলোচনা হয়েছে সেই বিষয়গুলো অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park