1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাদ মুসা গ্রুপের ৫০ কোটি টাকা আত্মসাৎ, ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাদ মুসা গ্রুপের ৫০ কোটি টাকা আত্মসাৎ, ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম:

গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ জুন) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার।

মামলার আসামিরা হলেন- সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মোহসিন (৬৫), তার স্ত্রী শামীমা নারগিস চৌধুরী (৬০), গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী (৬৫), সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (৫৯), সাবেক পরিচালক বেলাল আহমেদ (৪০), সাবেক পরিচালক গোলাম মোহাম্মদ (৭০), সাবেক পরিচালক ড. মোহাম্মদ ফারুক (৭১), সাবেক পরিচালক আরিফ আহমেদ (৪৩), ওসমান গনি (৫৮), মিসেস মায়মুনা খানম (৩৪), সাবেক পরিচালক মিসেস সরোয়ার জাহান মালেক (৬২), সাবেক পরিচালক মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল (৩৮), সাবেক পরিচালক মিসেস শাহানা ফেরদৌস (৪৯), সাবেক পরিচালক সাজেদা নুর বেগম (৫৮), সাবেক পরিচালক বোরহানুল হাসান চৌধুরী (৩৭), সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা (৭৬), সাবেক স্বতন্ত্র পরিচালক এস এ এম সলিমউল্লাহ (৭৫), গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার (৭১), সাবেক এসভিপি মোহাম্মদ মাহমুদ আলম (৫৪), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জাহেদ (৬৮), এসএভিপি এন্ড ম্যানেজার মো. শামসুল আলম (৫২), এসপিও মুন্নশ্রী চক্রবর্তী (৪৯), প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী (৪৫), জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম (৩৯), মো. মিজানুর রহমান ও নিগার সুলতানা (৩৯)।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে জামানত ছাড়াই জালিয়াতির মাধ্যমে দুটি ঋণের মাধ্যমে ২৯ কোটি ১৬ লাখ ৫২ হাজার এবং ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুটি মামলা নথিভুক্ত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park