1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাতক্ষীরা রেঞ্জ থেকে ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাতক্ষীরা রেঞ্জ থেকে ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সাতক্ষীরা:

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রাম থেকে উক্ত শামুক ও ঝিনুকগুলো জব্দ করা হয়। আজ সকালে উক্ত শামুক ও ঝিনুকগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকায় কয়েকজন চোরাকারবারি সুন্দরবনের নদী থেকে শামুক ও ঝিনুক কুড়িয়ে এনে তা পাউবোর উপকূল রক্ষা বেঁড়িবাধের ওপর মজুত করে রেখেছিল। এক গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এসময় দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে আটটি বস্তায় রক্ষিত শামুক ও ঝিনুক জব্দ করা হয়। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় বনবিভাগের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি। জব্দকৃত শামুক ও ঝিনুকগুলো বুধবার সকালে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে ঝিনুক ও শামুকের গুরুত্ব অপরিসীম। এছাড়া সরকারিভাবে নদী থেকে ঝিনুক ও শামুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সাম্প্রতিক সময়ে কিছু চোরাকারবারি এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park