1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সরবরাহ বাড়লেও চড়া দামে বিকাচ্ছে ইলিশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সরবরাহ বাড়লেও চড়া দামে বিকাচ্ছে ইলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

ইলিশ ধরা শুরুর এক সপ্তাহ পর চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। কিন্তু দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। ফলে এখন জমজমাট বড়স্টেশন মাছঘাট।

বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে ইলিশ এসেছে ৪০০ মণ। যদিও পুরো ইলিশ দক্ষিণাঞ্চলের। চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম চড়া

তবে জেলেদের অভিযোগ, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে জালে এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। যে কারণে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের দাম আকাশছোঁয়া। দাম না কমায় অনেক ক্রেতা ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ইলিশ কিনতে আসা মো. মাসুদ বলেন, দাম অনেক বেশি। পুরো আড়ত ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও কমে ইলিশ পাচ্ছি না। বাজেটের মধ্যে পেলে অবশ্যই ইলিশ কিনে নিয়ে যাবো।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, এক সপ্তাহ পর মাছঘাটে কিছুটা ইলিশ এসেছে। তা-ও সব বাইরের ইলিশ। তবে চাঁদপুরের জেলেরা এখনো তেমন ইলিশ পাওয়া শুরু করেননি। একসঙ্গে সব জায়গার ইলিশ এলে দাম কমে যাবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসছে। একটি ট্রাকেই ৪২ মণ ইলিশ এসেছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় এখানে ইলিশ নিয়ে আসা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যান। আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই ৮০০ থেকে তিন হাজার টাকায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park