1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেরপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শেরপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, শেরপুর:

শেরপুরের নকলায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানী।

দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।

আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে ৩০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park