1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শুটকী প্রক্রিয়াকরণ ও মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন মৎস্য উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শুটকী প্রক্রিয়াকরণ ও মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন মৎস্য উপদেষ্টার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারস্থ শুটকী প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (১ম সংশোধিত) এবং মৎস্য অবতরণ বিষয়ক প্রকল্প পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার বিকালে তিনি এ দুৃটি প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, প্রকল্প পরিচালক মো: শামসুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোঃ রাজিবুল আলম উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয় শুটকী প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে রয়েছে ২৫০০ বর্গমিটারবিশিষ্ট অবতরণ শেড নির্মাণ; ১৮৬০ বর্গমিটারবিশিষ্ট (৪ তলা) ল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরী নির্মাণ; ১০০ টন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ (২ চেম্বারবিশিষ্ট) নির্মাণ; ০২টি ওয়ে ব্রীজ তৈরী করা; ৩৫০টি গ্রীণ হাউজ এবং ৩০টি মেকানিক্যাল ড্রায়ার স্থাপন; ৩৬টি শুটকী বিক্রয় কেন্দ্র নির্মাণ; ১০টি ব্রেস্ট ফিডিং রুমসহ রেস্ট রুম নির্মাণ; ইটিপি, এসটিপি ও ডাব্লিউটিপি নির্মাণ; বৈদ্যুতিক সাব ষ্টেশন স্থাপন।

এরপর উপদেষ্টা ‘Improvement of Fish Landing Center of Bangladesh Fisheries Development Corporation in Cox’s Bazar District’ প্রকল্পের বিভিন্ন সাইড পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পে উল্লেখযোগ্য কার্যাবলী সম্পর্কে তুলে ধরা হয় । এর মধ্যে রয়েছে Construction Period-এ মাছ অবতরণের জন্য ১৪৫৭.৩ বর্গমিটার অস্থায়ী শেড নির্মাণ (ইস্পাত কাঠামো); ৩ তলা বিশিষ্ট ৬১৪৯,০০ বর্গমিটার ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন নির্মাণ; ব্যবসায়ীদের জন্য ১৯৫.০০ বর্গমিটার অফিস ভবন নির্মাণ; ০২ টি পন্টুন-গ্যাংওয়ে স্থাপন; ৩১৭৬.৬৯ বর্গমিটার পাড় সংরক্ষণ দেয়াল নির্মাণ; ৭১৪.৬০ বর্গমিটার মৎস্য বাজার ও প্রার্থনা কক্ষ নির্মাণ; সীমানা প্রাচীর নির্মাণ; বিভিন্ন যন্ত্রপাতি ও মাছ ধরার সরঞ্জামাদি ক্রয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে আরো উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park