1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাঙ্গামাটি :

জেলায় ডিপ্লোমা কৃষিবিদদের অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘যারা জোগায় ক্ষুদায় অন্ন, আমরা আছি তাদের জন্য’ এই প্রতিপাদ্যে আজ শুক্রবার বেলা ১১টায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের আয়োজনে জেলা শহরের চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. জিয়াউল হায়দার হাসেমী পলাশ।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের সভাপতি মো. আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, যুগ্ন মহাসচিব এইচ এম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. সেলিম আলাউদ্দিন, রাজশাহী বিভাগের সহ সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

সভা শেষে অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাক্তন নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park