1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যুবদল নেতার বাড়িতে মিলল সাড়ে ১০ টন সরকারি চাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যুবদল নেতার বাড়িতে মিলল সাড়ে ১০ টন সরকারি চাল

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠেছে, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ওই গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টন ৬০০ কেজি চাল জব্দ করেছে এবং একজনকে আটকও করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park