1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যশোরে নকল সার তৈরির কারখানা সিলগালা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যশোরে নকল সার তৈরির কারখানা সিলগালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনেধি, যশোর:

জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মাঠ-পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার ও কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। সার তৈরির কারখানাটিও সিলগালা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কৃষি অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর গ্রামের অবৈধ সার ফ্যাক্টরিটিতে অভিযান চালানো হয়। ফ্যাক্টরিটিতে সিমেন্ট, চুন, সাদা পাথরের গুড়া ও মাটি দিয়ে নকল সার তৈরি করে তা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের প্যাকেটে বাজারজাত করা হচ্ছিল।

তিনি বলেন, এসব নকল সার কিনে কৃষকরা যেমন প্রতারিত হচ্ছিলেন, তেমনি নষ্ট হচ্ছিল জমির উর্বরতা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘অবৈধ সার কারখানাটির মালিক ইকরামুলকে দুইটি ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে সেখান থেকে উদ্ধার হওয়া প্যাকেটজাত নকল সার ও নকল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। নকল সার তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park