1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা চালু করা সম্ভব উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন সন্দ্বীপ মৎস্য ও প্রাণিসম্পদে ভরপুর; এখানে মহিষ, ভেড়াসহ মাছের ব্যাপক সম্ভবনা রয়েছে। সন্দ্বীপসহ দেশের সর্বত্র মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

গতকাল দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সথে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন ও মতবিনিময় অংশ গ্রহণ শেষে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উভয়খাতকেই বিদ্যুৎ বিল একটি নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়। কিন্তু কৃষিতে আরো কম রেটে বিদ্যুৎ বিল দিতে পারে। আর তাই খামারিরা কৃষির মত ভর্তুকি মূল্যে যেন বিদ্যুৎ বিল দিতে পারে সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক তৈরি করা হচ্ছে এর ফলে খামারিরা সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেতে পারেন।

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদের পরিচালক ডাঃ আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলী আজম, উপজেলাধীন বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য ও মৎস্য খামারিরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সন্দীপে চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এসময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের ফলেই সন্দ্বীপের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৫০ বছরে সন্দ্বীপে কোন উন্নয়ন হয়নি এটা আমাদের লজ্জার কিন্তু অন্তর্বর্তী সরকার- সন্দ্বীপের উন্নয়ন সাত মাসে দৃশ্যমান করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park