1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মা হতে গিয়ে মারা গেলো মা হাতিসহ শাবক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মা হতে গিয়ে মারা গেলো মা হাতিসহ শাবক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাঙামাটি:

রাঙ্গামাটির রাজস্থলীতে শাবক প্রসবের সময় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে শাবকটিও।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে হাতি দুটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজীপাড়া, তংবসিপাড়া, নোয়াপাড়া ও কাইথাকপাড়া এলাকায় এক দল বন্যহাতি বিচরণ করছিল। ধারণা করা হচ্ছে, দুদিন আগে কাইথাকপাড়া এলাকায় প্রসবকালে শাবকসহ মারা যায় হাতিটি।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, সকালে বনের মধ্যে মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের কর্মীরা এসে মা হাতি ও শাবকটির মরদেহ উদ্ধার করেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরঞ্জিত চাকমা বলেন, হাতিটি প্রসব জটিলতায় মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মা হাতিটির বয়স ২০ বছরের ওপরে হতে পারে। ওজন তিন টন, দৈর্ঘ্য ১২ ফুট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক আটকে যায়। এসময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগ মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park