1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মনপুরা কৃষি কর্মকর্তার অনিয়ম, তদন্তে কমিটি গঠন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মনপুরা কৃষি কর্মকর্তার অনিয়ম, তদন্তে কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদের বিরুদ্ধে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কৃষকদের মাঝে সঠিক সময় ও প্রকৃতকৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগ রয়েছে। আগামী তিন কর্মদিবস তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করে ভোলার কৃষি বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনপুরায় সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়া প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।

কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।

কমিটি গঠনের বিষয়টি বিশ্চিত করেছেন জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি রয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ ও অতিরিক্ত উপ পরিচালক (পিপি) এ এফ এম শাহাবুদ্দিন।

তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park