1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মধুর হাট উদ্বোধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মধুর হাট উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিদি বগুড়া :

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে দেশের প্রথম মধুর হাট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩জানুয়ারি) একাডেমির আইসিটি ভবনে ‘বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা। অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুষ্মিতা তাসনীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ, একাডেমির যুগ্ম পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মতলবুর রহমান, হাজী মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সরকার ও একাডেমির উপ-পরিচালক মোছা. রেবেকা সুলতানা।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা বলেন, দেশে প্রথম মধুর হাট উদ্বোধন করা হলো। হাটে প্রতি সোমবার আরডিএর হোলসেল মাকের্টে বসবে।

তিনি আরও বলেন, একাডেমির কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিটসংলগ্ন মধুর হাট থেকে কাঁচা মধু পাইকারি ক্রয় করে দেশের বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো বাজারে আনবে। এতে বিদেশি মধু বাজারজাতকরণ কোম্পানির উপর নির্ভরশীলতা কমবে। ফলে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে হাতের নাগালে নিরাপদ ও খাঁটি মধু পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park