1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভৈরবে গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভৈরবে গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ভৈরবে গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব ফেরিঘাট এলাকার পংকু মিয়ার বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভ্যাটেনারি সার্জন মো. নাহিদুল ইসলাম ও ভূমি অফিসের নাজির আবু সালেকসহ ভৈরব থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, শহরের চন্ডিবের পংকু মিয়ার বাজারে অভিযানে জসিম গোস্ত ঘরের মালিক উজ্জ্বল মিয়াকে ফ্রিজে রাখা গরুর পচা মাংস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত পচা মাংস উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে যারা এমন অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park