কৃষি সংবাদ প্রতিবেদক:
জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 09 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর আগে ৩ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে দু দেশের মধ্যে চুক্তি হয়েছিল।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার
ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।