1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,নীলফামারী:

টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে। আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দাম কিছুটা কম দেখা গেছে।

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে।

আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park