1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিকল হওয়া ট্রলার থেকে ৮ জেলে উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিকল হওয়া ট্রলার থেকে ৮ জেলে উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার বিকল হয়ে সাগরে ছয় দিন ধরে ভাসতে থাকা আট জেলেসহ ট্রলারটি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (২২ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৬ মার্চ রোববার এম ভি মালেক শাহ নামে একটি ফিশিং ট্রলার চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। ওইদিন রাত ৯টা থেকে ট্রলারের ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা কোস্টগার্ডের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর সাগরে টহলরত জাহাজ বিসিজিএস তানভীর ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে মধ্যরাতে আট জেলেসহ বিকল হওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

পাশাপাশি, ট্রলার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রলারসহ জেলেদের তাদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান সিয়াম-উল-হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park