1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএবিতে বেআইনিভাবে চাঁদাবাজীর তথ্য পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিএবিতে বেআইনিভাবে চাঁদাবাজীর তথ্য পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান ও নির্বাহীদের বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে চাঁদা উত্তোলন করার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিএবিতে অভিযান পরিচালনৈা করে দুদক। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, উক্ত অভিযান চলাকালে বিভিন্ন রেকর্ডপত্র ও বিএবি’র ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় যে, বিএবি’র আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে বিধান না থাকা সত্ত্বেও উক্ত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও অন্য সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছেন। এসব টাকা বিএবির আয়-ব্যয় হিসেবে যথাযথভাবে প্রতিফলন হয়নি।

এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park