1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাবুই পাখির বাসা ধ্বংস, মারা গেছে অসংখ্য বাচ্চা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাবুই পাখির বাসা ধ্বংস, মারা গেছে অসংখ্য বাচ্চা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,ঝালকাঠি:

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় একটি বিশাল তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাচ্চা ও ডিম ধ্বংসের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির পার্শ্ববর্তী সড়কের পাশে তালগাছটি কাটেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। গাছটিই ছিল এলাকাজুড়ে বাবুই পাখিদের নিরাপদ প্রজনন কেন্দ্র ও একমাত্র আশ্রয়স্থল ছিল।

‎স্থানীয় বাসিন্দারা জানান, আলী ফকির তার জমির পাশে থাকা তালগাছটি মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। তবে তাল গাছের মালিক তিনি না সরকার এ বিষয়ে আমরা জানি না। গাছটিতে অসংখ্য বাবুই পাখির বাসা ছিল। গাছ কাটার সময় বাসা থেকে অনেক ছানা পড়ে মারা যায়, আর ডিমগুলোও নষ্ট হয়ে যায়। এমন নিষ্ঠুরতায় এলাকাবাসী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

‎পূর্ব গুয়াটনের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, এই গাছটা শুধু গাছ না, একটা বাস্তুসংস্থানের কেন্দ্র ছিল। যারা এটা কেটেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

‎তবে ঘটনা জানার পরও স্থানীয় প্রশাসন বা বন বিভাগ শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ঝালকাঠির নেটওয়ার্ক মেম্বার আল-আমিন বাকলাই বলেন, বাবুই পাখি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম নিদর্শন। তাদের বাসা তৈরির কারুকাজ ও সামাজিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত। এমন নির্মমতা শুধুই পরিবেশের ক্ষতি নয়, বরং মানবিকতার অপমৃত্যু বলেও মন্তব্য করেন তারা। বাবুই পাখি পরিবেশবান্ধব ও সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। তাদের আবাস ধ্বংস করাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আইনের আওতায় আনা উচিত।

‎সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালগাছটি বন বিভাগের আওতাধীন নয় তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর আমরা বন বিভাগকে জানিয়েছি। ঘটনাস্থলে বন কর্মকর্তা পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park