1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাজারে কমদামি কোনো সবজি নেই - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাজারে কমদামি কোনো সবজি নেই

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রমজান মাসজুড়ে দুই-একটি সবজি ছাড়া সব ধরনের সবজির দাম তুলনামূলক কম ছিল। তাতে স্বস্তিতে ছিলেন ক্রেতারা। তবে রমজান ও ঈদ শেষে বাজারে বেড়েছে সবজির দাম।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দাম জানা গেছে।

বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শিম ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বনানী বাজারে বাজার করতে এসেছেন স্কুল ‍শিক্ষক নিরু ইসলাম বলেন, অন্যান্য সময় রমজানে সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গেল রমজানে আমরা সবচেয়ে কম দামে সবজি কিনতে পেরেছি। কিন্তু ঈদের পর থেকেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এখন বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।

মহাখালী বাজারের আরেক ক্রেতা হাবিব বলেন, বর্তমান বাজারে এখন কমদামি কোনো সবজি নেই। সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজকে বাজার করতে এসে দেখলাম ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বাকি সবজিগুলো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত ঈদের তৃতীয় দিন থেকে বাজারের সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এরপর আর কমেনি।

মালিবাগ এলাকার সবজি বিক্রেতা ইদ্রিস আলী সবজির দাম বাড়ার কারণ জানিয়ে বলেন, ঈদের পর অনেক চাষি ঢাকায় পণ্য পাঠাইনি, মূলত পরিবহন সংকটের কারণে তারা পল্য ঢাকায় পাঠাইনি। বাজারে পণ্য সংকটের কারণে ঈদের পরপর সবজির দাম বেড়ে যায়। এরপর সবজির দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে অনেক ধরনের সবজির এখন মৌসুম শেষের দিকে, সে কারণে সরবরাহ কম। ফলে সবজির দাম বেড়েছে। আবার কিছু কিছু সবজি আগে ১০০ টাকা, ১২০ টাকা বিক্রি হলেও এখন মৌসুম শুরু হচ্ছে সে কারণে সেগুলোর দাম আগের চেয়ে কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের আরেক সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, রাজধানীর অন্যান্য যেসব বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, কারওয়ান বাজারে সেসব সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যায়। যারা পাইকারি সবজি কিনে এনে রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করেন তারা তাদের পরিবহন খরচ, রাস্তা খরচ, দোকান খরচ, শ্রমিক খরচ সব মিলিয়ে কিছুটা বেশি দামেই বিক্রি করেন। তবে বাজারে এখন সবজির দাম তুলনামূলক একটু বেশি। মৌসুম শেষসহ বিভিন্ন কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park