1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলাদেশকে টুনা মাছ ধরতে সহযোগিতা করবে মালদ্বীপ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলাদেশকে টুনা মাছ ধরতে সহযোগিতা করবে মালদ্বীপ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মালদ্বীপের হাইকমিশনার ওশান টুনা কমিশন (Ocean Tuna Commission) এর সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ (H.E. Shiuneen Rasheed) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কার্যকরী দক্ষতা উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করতে পারে বলেও হাইকমিশনারকে আশ্বস্ত করেছেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সাথে বাংলাদেশের ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার এবিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নত করে সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park