1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফেব্রুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩০ শতাংশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফেব্রুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩০ শতাংশ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করেই বেড়েছে। ফলে ফেব্রুয়ারিতে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে শুধু খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়েছে ১ শতাংশ।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য জানায়।

বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০১ শতাংশ, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park