কৃষি সংবাদ প্রতিবেদক:
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাকসিন ক্রয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহীকতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
সোমবার দুদকের জনসংযোগ শাখা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের সংশ্লিষ্ট দপ্তর জানায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাণিসম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কার্যালয় পরিদর্শন করে।
সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় পরিচালক (প্রশাসন) -এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।