1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পারিবারিক পশুপালনে নতুন কর্মপরিকল্পনা তৈরিতে সার্কের আঞ্চলিক কর্মশালা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পারিবারিক পশুপালনে নতুন কর্মপরিকল্পনা তৈরিতে সার্কের আঞ্চলিক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

দক্ষিণ এশিয়ায় জাতিসংঘ ঘোষিত পরিবারভিত্তিক কৃষি দশক (ইউএনডিএফএফ) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে ‘টেকসই পারিবারিক পশুপালন’ শীর্ষক তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক কর্মশালা গত (১১ আগস্ট ২০২৫) নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে।

সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সার্ক কৃষি কেন্দ্র, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়, ফিলিপাইনের এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং হেইফার ইন্টারন্যাশনাল, নেপালের যৌথ আয়োজনে কর্মশালায় দক্ষিণ এশিয়ায় পারিবারিক পশুপালন ও চরাঞ্চলভিত্তিক পশুপালনকে শক্তিশালী করার জন্য কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত ছয়টি দেশের প্রতিনিধি কর্মশালায় অংশ নিচ্ছেন। এছাড়া মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ভারতের কৃষক সংগঠনের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক বক্তা, প্রাণিসম্পদ বিজ্ঞানী, পেশাজীবী ও একাডেমিকরা উপস্থিত রয়েছেন।

নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব (কৃষি উন্নয়ন) ড. গোবিন্দ প্রসাদ শর্মা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তোরফদার এবং নেপালের প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ড. রাম নন্দন তিওয়ারি বিশেষ অতিথি ছিলেন।

ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলীর সমন্বয়ে আয়োজিত এ কর্মশালায় প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী তিন দিনব্যাপী আলোচনার শেষে টেকসই পারিবারিক পশুপালন ত্বরান্বিত করতে নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park