1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাটক্ষেত নষ্ট : পিটিয়ে ছাগল হত্যা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পাটক্ষেত নষ্ট : পিটিয়ে ছাগল হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল:

বরিশালের গৌরনদীতে পাটক্ষেত নষ্ট করায় ছাগল পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার এ অভিযোগ দায়ের করেন।

সোমবার (২৮ এপ্রিল) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কাণ্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মধ্য কাণ্ডপাশা গ্রামের বাসিন্দা আনিস হাওলাদারের ছেলে দিনমজুর সবুজ হাওলাদার জানান, তার পালিত ছাগলটি ঘাস খাওয়ানোর জন্য গত ২৭ এপ্রিল দুপুরে একই গ্রামের মৃত আইয়ুব আলী কাজীর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বাড়ির পাশে পাটক্ষেতের অদূরে অনাবাদি জমিতে বেঁধে রাখা হয়। বিকেলে তিনি বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি ছাগলটিকে আবু কাজীর পাটক্ষেতের পাশে বটগাছের সঙ্গে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় পাটক্ষেতের মালিক আবু কাজী এসে সবুজকে জানান, ছাগলটি তার পাটক্ষেত বিনষ্ট করেছে, তাই তিনি ছাগলটি মেরে ফেলেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবু কাজী ছাগল মালিককে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেন। উপায়ান্তর না পেয়ে সবুজ সন্ধ্যায় মৃত ছাগলটি নিয়ে থানায় গিয়ে আবু কাজীর বিরুদ্ধে ছাগল হত্যার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আবু কাজী বলেন, সবুজ হাওলাদার আমার নামে মিথ্যাচার করে থানায় অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা ছাগলটি মেরে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখেছে তা আমি জানি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park