1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পশুসম্পদ ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পশুসম্পদ ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে প্রবেশ স্তরে নিয়োগের ক্ষেত্রে এবং বর্ণিত ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য সমন্বিত মেকআপ কোর্স কারিকুলামের বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার মো: মামুন হাসান গণমাধ্যমতে এ তথ্য নিশ্চিত করেন।

৫ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাঃ মাছুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বলা হয়েছে —

(ক) বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েট দিয়ে পূরণযোগ্য হবে।

(খ) মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ বিষয়ে আধুনিক বিজ্ঞানসম্মত যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ০৬ মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে।

(গ) বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park