1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নেত্রকোনায় বাদাম চাষে লাভবান কৃষকরা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নেত্রকোনায় বাদাম চাষে লাভবান কৃষকরা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নেত্রকোনা :

জেলার হাওরাঞ্চলে বাদাম চাষে লাভবান কৃষকরা। কৃষক এলান মিয়া। তিনি তার ৪০ শতাংশ জমিতে গত বছর ধান চাষ করেছিলেন।

তখন ২০ হাজার টাকার ধান বিক্রি করেছিলেন তিনি। কিন্তু এ বছর একই জমিতে প্রথমবারের মতো বাদাম চাষ করেন। এরই মধ্যে তিনি ২০ হাজার টাকার বাদাম বিক্রি করেছেন এবং আরো কমপক্ষে ২০ হাজার টাকার মতো বাদাম বিক্রি করতে পারবেন বলে জানান।

ধানের বদলে বাদাম চাষ করে লাভবান হওয়ায় জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের এই কৃষক আগামী বছর তার ৯০ শতাংশ জমিতে বাদাম চাষ করার স্বপ্ন দেখছেন।

সম্প্রতি সরেজমিনে গেলে কথা হয় কৃষক এলান মিয়াসহ স্থানীয় কয়েকজন কৃষকের সাথে। বাদাম চাষে তার এই সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অন্য কৃষকরাও। তারাও আগামী বছর থেকে বাদাম চাষ করবেন বলে জানান।

কৃষক এলান মিয়া বলেন, আমার এই ৯০ শতাংশ জমিতে ধান ও পাট চাষ করে খুব একটা লাভবান হইনি। কিন্তু এ বছর ৪০ শতাংশ জমিতে প্রথমবারের মতো বাদাম চাষ করে বেশ লাভ হয়েছে। স্থানীয় বাজারে বাদামের বেশ চাহিদা রয়েছে। জমি থেকে উঠানোর পর হালকা শুকিয়ে প্রতি কেজি বাদাম ১০০ টাকা কেজি এবং পুরোপুরি শুকনো বাদাম ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি।

তিনি আরো বলেন, বাদাম চাষে খরচ কম। পরিশ্রম কম। সার ও কীটনাশকও বেশি প্রয়োগ করতে হয় না। অথচ লাভ বেশি। এছাড়া বাদাম উঠানোর পর গাছগুলোও শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

একই গ্রামের কৃষক সোহেল মিয়া বলেন, আমাদের এলাকার বেশ কয়েকজন কৃষক এ বছর বাদাম চাষ করে লাভের মুখ দেখছেন। তাই আমরাও আগামীতে আমাদের জমিতে বাদাম চাষ করব।

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদার বলেন, বাদাম একটি লাভজনক উচ্চমূল্যের ফসল। এতে শতকরা ৪৮ থেকে ৫০ ভাগ তেল থাকে। পাশাপাশি ২৫ থেকে ২৮ ভাগ প্রোটিন থাকে। সাধারণত বেলে মাটি এবং বেলে দোঁআশ মাটিতে বাদাম ভালো হয়ে থাকে। এ জন্য আমাদের এই এলাকায় বাদাম চাষের সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কিছু কৃষকের মাঝে বাদামের বীজ বিতরণ করা হয়েছিল। তারা লাভবান হয়েছেন। এছাড়া আগ্রহী কৃষকদের বাদাম চাষে যেকোনো ধরনের পরামর্শ ও সহযোগিতা কৃষি অফিস প্রদান করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park